আইপিএল ও টি ২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না মহম্মদ শামির

Share:

নিজস্ব প্রতিনিধি: গোড়ালির চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় আসন্ন আইপিএলে খেলতে পারছেন না ভারতের অন্যতম সফল পেসার মহম্মদ শামি। এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা কম। বিসিসিআই সূত্রে খবর, গোড়ালির চোট থেকে মুক্তি পেতে লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করাবেন শামি। সেই অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে মাঠে ফিরতে অক্টোবর-নভেম্বর হয়ে যাবে। আইপিএলে শামিকে না পাওয়া গুজরাত জায়ান্টসের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ভারতের মাটিতে গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন শামি। পায়ে চোট থাকা সত্বেও ইঞ্জেকশন দিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু জোর করে খেলতে গিয়ে চরম সমস্যায় পড়ে যান তিনি। বিশ্বকাপের শেষে পুরনো চোটে ফের কাবু হয়ে পড়েন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা হয়নি। জানুয়ারির শেষ সপ্তাহে চিকি‍ৎসার জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন তিনি। ইঞ্জেকশনও নিয়েছিলেন। চিকি‍ৎসকরা আশ্বস্ত করেছিলেন, তিন সপ্তাহ বাদে হালকা দৌড়তে পারবেন এবং দ্রুত সুস্থ হয়ে যাবেন। যদিও ওই ইঞ্জেকশন কাজে আসেনি। ফলে চোটমুক্ত হতে অস্ত্রোপচার ছাড়া আর কোনও বিকল্প খোলা নেই ভারতীয় পেসারের কাছে। শিগগিরই ওই অস্ত্রোপচারের জন্য লন্ডনে উড়ে যাবেন শামি। ফলে আইপিএলে খেলা হচ্ছে না।

গত আইপিএলে গুজরাতের হয়ে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামি। বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন। ফলে গুজরাতের খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। কিন্তু আইপিএল থেকে শামির ছিটকে যাওয়ার খবরে হতাশা নেমে এসেছে গুজরাত জায়ান্টস শিবিরে।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর