শনিবার কলকাতা সহ উপকূলবর্তী জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে এই কথা জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়েস কম। এদিকে বৃহস্পতিবার রাতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হয়েছে ৫.৬ মিলিমিটার। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায়। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের