হাওড়ায় দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতা সব্যসাচী ঘোষের বিরুদ্ধে মানব পাচার ও পকসো আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে। বিজেপি নেতাকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, হাওড়ার আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে বিজেপির শ্রমিক সংগঠনের হাওড়া ইউনিটের সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, সাঁকরাইলের ধূলাগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে সব্যসাচী ঘোষের একটি হোটেল রয়েছে। সেই হোটেলেই সব্যসাচীবাবু ও তার দলবল দেহ ব্যবসা চালাত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে দুই মহিলা সহ চার জনকে উদ্ধার করে। এরপরই বিজেপি নেতা সব্যসাচী ঘোষ সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মানব পাচার ও পকসো আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, ধৃত বিজেপি নেতা সব্যসাচী ঘোষ শ্রমিক সংগঠনের পাশাপাশি কিষাণ মোর্চার সঙ্গেও যুক্ত। শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালিতে যখন নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তখন রাজ্যে অন্য প্রান্তেও মহিলাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে নাম জড়াল বিজেপি নেতার। স্বভাবতই লোকসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া জেলায় রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে। এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার নিন্দা করেছে তৃণমূল। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী অরূপ রায় জানান, নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানো সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। তবে এই ঘটনার দায় তৃণমূল ঝেড়ে ফেলতে পারে না বলে বিজেপি নেতা ওমপ্রকাশ সিংয়ের যুক্তি, এতবড় ঘটনা যখন ঘটেছে, তখন নিশ্চিতভাবে সেখানকার ওসি, স্থানীয় সাংসদ ও বিধায়করাও এর জন্য দায়ী। পরে বিজেপির তরফে প্রেস বিবৃতিতে জানানো হযেছে, সব্য়সাচীবাবুর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। 

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?