ইডির পর সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতে পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডির পর এবার সিবিআইয়ের করা মামলাতেও জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার আদালতে এই জামিনের আবেদন জানিয়েছেন তিনি। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

ইডি করা মামলায় ইতিমধ্যে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলার শুনানি ইতিমধ্যে আদালতে হয়ে গিয়েছে। আদালতের তরফে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তদন্ত শেষ করতে ইডির আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্নই তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। এবার সিবিআই করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ। এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু প্রত্যেকবারই পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করা করা হয়। সিবিআইয়ের করা মামলায় আদালতের পর্যবেক্ষণ কী এখন সেটাই দেখার।

 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের