বাইজু’সের সিইও পদ থেকে রবীন্দ্রনকে হঠালেন বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চরম সঙ্কটে দেশের শীর্ষ এড টেক প্রতিষ্ঠান বাইজু’স। শুক্রবারই এক জরুরি বৈঠক ডেকে সংস্থার সিইও পদ থেকে বাইজু রবীন্দ্রনকে হঠিয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। এমনকি পরিচালকমণ্ডলী থেকেও হঠানো হয়েছে বাইজু’সের প্রতিষ্ঠাতাকে। যদিও বিনিয়োগকারীদের ওই সিদ্ধান্তকে মানতে রাজি হয়নি বাইজু’সের পরিচালন সমিতি।

২০১৫ সালে দেশে অনলাইন কোচিং চালু করতে বাইজু’স নামে এড টেক ফার্ম খুলেছিলেন বাইজু রবীন্দ্রন। কিন্তু গত বছর খানেক ধরেই আর্থিক অনিয়ম ও টানাটানির জেরে বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে সংস্থাটি। স্টার্ট আপ সংস্থাটির আর্থিক টানাটানি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীরাও নিয়মিত বেতন পাচ্ছেন না। উল্টে লোকসানের বহর কমাতে সংস্থার বেশ কয়েকশো কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে কী করণীয় তা নিয়ে শুক্রবার জরুরি ভিত্তিতে সাধারণ সভার বৈঠক ডেকেছিলেন বাইজু’সের বিনিয়োগকারীরা। ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল এড টেক সংস্থাটিতে মোটা টাকা বিনিয়োগ করা দুই প্রতিষ্ঠান প্রোসাস এনভি এবং পিক এক্সভি। তাঁকে সরাতেই যে ওই বৈঠক ডাকা হয়েছে তা অনুমান করে এদিন বৈঠকে যোগ দেননি বাইজু’স প্রতিষ্ঠাতা তথা সিইও বাইজু রবীন্দ্রন।

সূত্রের খবর, এদিনের বৈঠকে বাইজু’স সিইও’র কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দেন অধিকাংশ বিনিয়োগকারী। সংস্থাকে বাঁচাতে সিইও’র পদ থেকে বাইজু রবীন্দ্রনকে সরানো ছাড়া কোনও বিকল্প পথ খোলা নেই বলেই অভিমত ব্যক্ত করেন সংস্থার সিংহভাগ শেয়ারহোল্ডার। তবে বেশ কয়েকজন ওই প্রস্তাবের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত ভোটাভুটিতে বাইজু’সের সিইও ও পরিচালকের পদ থেকে রবীন্দ্রনকে সরানোর প্রস্তাব গৃহীত হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের