প্যারোলে মুক্তি পেলেন বিলকিস বানো কাণ্ডের অভিযুক্ত আসামি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত একজন অভিযুক্তকে  প্যারোলে মুক্তি দিল আদালত। জানা গিয়েছে , প্যারোলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত চন্দনা। তাঁর আবেদন ছিল , সামনেই রয়েছে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠান। সেই কারণেই তাঁকে প্যারোল ছুটি দিতে হবে।  তার আবেদন মঞ্জুর করে বিচারপতি দিব্যেশ জোশী বলেন, ‘অভিযুক্তকে দশ দিনের জন্য প্যারোলে ছুটিতে মুক্তি দেওয়া হবে ।‘

চন্দনা এই প্রথম নয়, এরআগেও প্যারোলে মুক্তি পান।  সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুসারে, ২০০৮ সালে চন্দনা ১,১৯৮ দিন প্যারোলে মুক্তি পেয়েছিলেন। শুধু চন্দনা নন এরআগে প্যারোলে মুক্তি পান প্রদীপ মোধিয়া নামে আরও একজন অভিযুক্ত। তিনি হাইকোর্ট প্যারোলের আবেদন মঞ্জুর করার পর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি গোধরা জেল থেকে প্যারোলে মুক্তি পান।

উল্লেখ্য,   ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত। পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা। তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার।

এই ঘটনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এরপরের বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিমের এই রায়দানে স্বস্তি পান বিলকিস বানো।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে