হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণ ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচ শেষের পর মাঠেই হৃদরোগে মৃত্যু হল কর্ণাটকের খেলোয়াড় কে হোয়েসালার। শুক্রবার ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ শেষের পর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।

শুক্রবার আরএসআই স্টেডিয়ামে একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কে হোয়েসালা। সেইসময় মাঠের মধ্যেই অসুস্থ বোধ করেন ৩৪ বছর বয়সি এই খেলোয়াড়। ঘটনাস্থলেই তাঁর সিপিআর করা হয়েছিল। হোয়েসালার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলে শুরু করলে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে কর্ণাটক প্রিমিয়ার লিগে শিবামোগ্গা লায়ন্সের হয়ে খেলতে দেখা গিয়েছে কে হোয়েসালাকে। দুটি মরশুমে কর্ণাটক প্রিমিয়ার লিগে অংশ নিতে দেখা গিয়েছে হোয়েসালার। পাশাপাশি বেলারি টাস্কার্সের হয়েও একটা সময়ে খেলতে দেখা গিয়েছে এই ফাস্ট বোলারকে। তামিলনাড়ুর বিরুদ্ধে যে ম্যাচে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেখানে কর্ণাটকের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হোয়েসালা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের