যোগীরাজ্যে পুকুরে  পড়ল পূণ্যার্থীদের বাস, নিহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্ঘটনার কবলে পড়ল পূণ্যার্থীদের বাস। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, ওই পূণ্যার্থীরা উত্তর প্রদেশের কাদারগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই পুকুরে পড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে ৭ জন শিশু।  এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। জোর কদমে চলে উদ্ধারকাজ। তবে ততক্ষণে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ১৫জন। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ।আহত তীর্থযাত্রীরা যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে জানা  গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ একটি পূণ্যার্থীদের বাস কাসগঞ্জ দিয়ে যাচ্ছিল। আর সেই সময় আচমকাই বাসটি উল্টে যায়।তারপর স্থানীয়দের সহায়তায় চলে উদ্ধারকাজ। তবে কি করে এই দুর্ঘটনাটি ঘটল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি