ঝাড়গ্রামে নিম গাছে গুজবের দুধকে ঘিরে মাতোয়ারা চারদিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নিমগাছ থেকে বের হচ্ছে দুধ। এখবর চাউর হতেই জমছে ভিড়, চলছে পূজাপাঠ, কীর্তন। এমনকি ওই গাছ ঘিরে একটি মন্দির(Temple) গড়ে তোলার দাবিও উঠেছে।কয়েকদিন আগেই ঝাড়গ্রামে একইরকম ঘটনার খবর সামনে এসেছিল। নিম গাছ(Neem Tree) থেকে এক ধরণের সাদা তরল বের হচ্ছিলো। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। এবার নিম গাছ একইরকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের (Jhargram Block)পাটাশিমূল গ্রাম পঞ্চায়েতের চিরিকচাঁপা গ্রামের একটি বাড়িতে।

ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন। তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পূজাপাট শুরু করেন।অপরদিকে বেলা যত বাড়ে, গুজব তত ছড়িয়ে পড়তে থাকে। দূর দুরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে। নিম গাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তাঁরাও অবাক হয়ে যান। এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন।গ্রামবাসীদের সরল বিশ্বাস, ওই নিম গাছটিই ভগবান। তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

যদিও নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি। প্রশাসনও এখনও এই বিষয়ে কোনও আলোকপাত করেনি। ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছটিকে পুজো করা শুরু করেছে। ভিড় জমছে প্রতিনিয়ত। পড়ছে প্রণামি। এদিকে জানা গেছে এই ঘটনার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে খুব শীঘ্রই ঘটনাস্থলে যাবেন বিজ্ঞান যুক্তি মঞ্চের সদস্যরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং