৬ বাংলাদেশিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা ও মালদা: উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে হেলেঞ্চা দত্তফুলিয়া সড়কের টালিখোলা এলাকায় হানা দিয়ে এক মহিলা সহ ছয় সন্দেহজনক ব্যক্তিকে আটক করে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে চোরাপথে বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে প্রবেশ করেছে । ভিন দেশে কাজের উদ্দেশ্যেই তারা বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করে বলে পুলিশ সূত্রে খবর । ধৃতদের নাম (১) রজনী বৈদ্য (২) বাবু শেখ( ৩) মহম্মদ জাহাঙ্গীর হোসেন( ৪)মহম্মদ রাসেল (৫ ) মহম্মদ আকাশ (৬) হালিমা বেগম ।

ধৃতরা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা । ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বাগদা থানার পুলিশ । অন্যদিকে,ভয়াবহ অগ্নিকান্ডের জেরে লক্ষাধিক টাকার সরঞ্জাম পুড়ে ছারখার হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পুরাতন মালদার(Old Malda) সাহাপুর বাজারপাড়া এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন মালদার সাহাপুর বাজার পাড়ার বাসিন্দা সমর দাসের গোডাউন ঘরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এবং প্রাথমিকভাবে চেষ্টা করলেও আগুনের লেলিহানের তীব্রতার জেরে চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার খবর পেয়ে পাড়ার প্রতিবেশীরা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি, পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সমর দাস জানান , তিনি হঠাৎ করে তার গোডাউনে আগুন জ্বলতে দেখেন এবং নিমিষের মধ্যেই গোটা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং গোডাউনে থাকা লক্ষাধিক টাকার ডেকোরেটরের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান সম্ভবত শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের