ঘরের মাটিতে এক টানা ১৭টি টেস্ট সিরিজ জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরের মাটিতে এক টানা ১৭টি টেস্ট সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। সোমবার রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে নেয় ভারত। এই টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে ৩-১-এ সিরিজ জিতে নেন রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই এনিয়ে এক টানা ১৭টি টেস্ট জিতে নিল ভারত।

ঘরের মাটিতে এক টানা এই টেস্ট জয়ের অভিযান শুরু হয়েছিল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়াকে ৪-০-তে হারায় ভারত। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ সিরিজ জিতে যায় ভারত। এরপর থেকে কোনও সিরিজ হারেনি ভারত। চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করে রোহিত শর্মারা। এর আগে এই ঘরের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটি টেস্ট সিরিজ জিতে যায় ভারত।

ভারতের পর ঘরের মাটিতে একটানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার তার নিজের মাটিতে এক টানা দশটি টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব রয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এর আগে অস্ট্রেলিয়া দুবার এক টানা দশটি টেস্ট সিরিজ জিতেছে। ১৯৯৪ সালের নভেম্বর মাস থেকে ২০০০ সালের নভেম্বর মাস পর্যন্ত একবার এই রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। পরে ২০০৪ সালের জুলাই থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত এই রেকর্ড গড়েছিল অসিরা। তবে একটানা ১৭টি টেস্ট সিরিজ জেতা অস্ট্রেলিয়ার পক্ষে কোনওদিনই সম্ভব হয়নি।

 

 

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ