বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়িয়ে নিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডকে রাঁচি টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে পয়েন্ট বাড়িয়ে নিল ভারত। তবে টেস্ট চ্যাম্পিয়ানশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানই ধরে রাখল রোহিত শর্মারা। পয়েন্ট পারসেনটেজে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

২০২৩ থেকে ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ইতিমধ্যে আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে ভারত। পয়েন্ট পারসেনটেজে ৫৯.৫২ থেকে ভারতের পয়েন্ট বেড়েছে ৬৪.৫৮। আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে ভারত। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ঘরের মাঠে পর পর তিনটি ম্যাচে জিতেছে ভারত। এই তিনটি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। তবে সবচেয়ে বেশি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় ভারতের থেকে পিছনেই রয়েছে। পয়েন্ট তালিকায় এখন অস্ট্রেলিয়ার স্থান তৃতীয়তে। অস্ট্রেলিয়ার পয়েন্ট পারসেনটেজ ৫৫।

এখনও পর্যন্ত পয়েন্ট পারসেনটেজে ৭৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ২০২৩ থেকে ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জিতেছে কিউয়িরা। এদিকে পয়েন্ট তালিকায় নীচের দিকেই রয়েছে জো রুটদের ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও