বলি কত লোক হবে, লাখ পার হবে তো, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে

ভিড় পছন্দসই হলে তবেই সভা করবেন মোদি। নাহলে তাও চলে যাবে বাতিলের খাতায়। আশঙ্কা বঙ্গ বিজেপির অন্দরে। ভিড়ের দায়িত্ব কেউ নিচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার ধর্মতলার বুকে শাহি সভা Flop করেছিল। ভিড়হীন জমায়েত দেখে মাত্র ২০ মিনিট বক্তব্য রেখেই মঞ্চ ছেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিগেডের গীতাপাঠের সমাবেশের আগেই সামনে এসেছিল সভায় ১ লাখ লোকও হবে না। আর তার পরে পরেই সেই সভায় প্রধানমন্ত্রীর আসা বাতিল হয়ে যায়। এবার দুয়ারে কড়া নাড়ছে লোকসভার নির্বাচন(General Election 2024)। সেই নির্বাচনে দলের একক আসন সংখ্যা ৩৭০ ছাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলার মাটিতে থেকে ৩৫জন সাংসদ দিল্লি নিয়ে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সেই সূত্রেই আগামী ১ মার্চ থেকে বাংলায় সভা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পর পর সভা থাকবে তাঁর। কিন্তু তার আগে এখন বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে প্রশ্ন ঘুরছে, মোদির সভায় ভিড় কত হবে! কেননা ব্রিগেডের গীতপাঠের সমাবেশ Super Duper Flop হয়েছিল। আর তাই এখন থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানতে চাইছে বাংলায় প্রধানমন্ত্রীর সভায় ভিড় কত হবে। সেই ভিড় পছন্দসই হলে তবেই সভা করবেন মোদি। নাহলে তাও চলে যাবে বাতিলের খাতায়।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব মোদির প্রতিটি সভায় ২ লক্ষ মানুষের সমাবেশের টার্গেট বেঁধে দিয়েছে। কিন্তু বাংলায় এখন বিজেপির যা দশা তাতে ২ লাখ তো দূর, কোনও সভায় ৫০ হাজারেরও ভিড় হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। পদ্মশিবিরের কোনও নেতাই বুক বাজিয়ে জোর গলায় বলতে পারবেন না ৫০ হাজার মানুষের ভিড় নিশ্চিত ভাবেই হবে বিজেপির সভায়। মোদির ক্ষেত্রে বড্ডজোর তা ৮০ হাজারের আশেপাশে থাকতে পারে। কিন্তু কখনই তা লাখের ঘর ছোঁবে না। এমনকি ভিন জেলা বা ভিন রাজ্য থেকে লোক নিয়ে এসেও। আর সেখানেই চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। ধর্মতলার শাহি সমাবেশ শাহের মুখ পুড়িয়েছিল। এবার কী তাহলে মোদির পালা? সভা ফ্লপ হলে তার রেশ সরাসরি পড়বে ভোটের বাক্সে। এমনিতেই বিজেপি নিজস্ব সমীক্ষায় বাংলায় এবার ৩’র বেশি আসন পাওয়া যাবে না বলেই উঠে এসেছে। তারপরে যদি মোদির সভায় কাঙ্ক্ষিত ভিড় না হয় তাহলে সেই ৩টি আসনও আসবে কিনা সন্দেহ। আর তাই ভিড় জমানোর দায়িত্ব কার্যত বঙ্গ বিজেপির কোনও নেতাই নিজের কাঁধে নিতে চাইছেন না। শেষমেষ যদি দেখা যায়, মোদির সভার দিনক্ষণ বার বার পিছিয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।   

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই