২ সপ্তাহ পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়

এরপর ১৯ ফেব্রুয়ারি পরিচালককে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে তিনি ছুটি পেয়েছেন ছবির পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ দুয়েক প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছালেন টলিউডের বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। যার হাতে টলিউডের একাধিক নায়ক-নায়িকা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু তাঁরই খোঁজ এখন কেউ নেন না। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রভাত রায়। তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেন তাঁরই আত্মজীবনী লেখক এবং টলিউডের প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। দুই সপ্তাহ ধরে প্রভাত রায় হাসপাতালে ভর্তি। ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত একাধিক সমস্যা নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রভাত রায়। একতার কথায়, প্রভাত রায়ের পুরনো কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল।

পরে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর কিডনি ডায়ালিসিস চলছাল। এখন তিনি ভাল আছেন। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত ১৩ ফেব্রুয়ারি সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। এরপর ১৯ ফেব্রুয়ারি পরিচালককে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে তিনি ছুটি পেয়েছেন ছবির পরিচালক। একতার কথায়, পরিচালককে এখনও পর্যন্ত পাঁচ বার ডায়ালিসিস করানো হয়েছে। ভবিষ্যতেও তাঁকে ডায়ালিসিসের সাহায্য নিতে হবে। তাঁর ফুসফুসে এখনও সামান্য জল জমে রয়েছে। এদিকে আগামী ৭ মার্চ প্রভাত রায়ের জন্মদিনের দিনে তাঁর আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ প্রকাশিত হওয়ার কথা। তবে চিকিৎসকদের কথায়, তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন, কোনও অসুবিধা নেই।

বর্তমানে নিঃসন্তান প্রভাত রায়ের দেখভাল করছেন একতা। তাঁকে বাবা বলে ডাকেন। পিতৃসম প্রভাত রায়ের যাবতীয় দেখভাল করেন একতা। এর আগে ২০২৩ সালের প্রথম দিকে গতবছর উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রভাত রায়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রায় ১১ দিন পর ছাড়া পান প্রভাত। ২০২২ সালে স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভাত। এক সময় তাঁর খোঁজ খবর কেউ রাখেন না বলে সমাজমাধ্যমেও দুঃখপ্রকাশ করেছিলেন প্রভাত রায়। তখন থেকেই প্রভাতকে দেখাশোনা করছেন একতা। আত্মজীবনী প্রকাশের আগেই প্রভাত ফের অসুস্থ হয়ে যাওয়ায় তাঁর অনুগামীরা চিন্তিত।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে