‘করোনা পরবর্তী মহামারী আরও ভয়ঙ্কর প্রাণঘাতী’, সতর্ক করলেন করোনা টিকার উদ্ভাবক

সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, করোনার টিকা নিলেই ওমিক্রন প্রজাতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থেকে সহজে মুক্তি মিলছে না বিশ্ববাসীর। বরং করোনা পরবর্তী মহামারী আরও ভয়ঙ্কর প্রাণঘাতী হবে বলে সতর্ক করে দিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অন্যতম উদ্ভাবক ডেম সারাহ গিলবার্ট। সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, করোনার টিকা নিলেই ওমিক্রন প্রজাতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তাঁর পরামর্শ, ‘আগের চেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনের উহানে প্রথম শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাসের। তার পরে গত দু’বছর ধরে কার্যত বিশ্বজুড়ে বেনজির তাণ্ডব চালিয়ে চলেছে অদৃশ্য শত্রু। ইতিমধ্যেই প্রাণঘাতী ভাইরাস দুনিয়াজুড়ে কেড়েছে ৫২ লক্ষ ৭৩ হাজারের বেশি প্রাণ। আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬২ লক্ষের বেশি। গত কয়েকদিন ধরে নতুন করে চোখ রাঙিয়ে চলছে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন।

গোটা বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে মুক্তি মিলবে মারণ ভাইরাসের করাল থাবা থেকে? বিশ্বে প্রথম করোনা টিকার উদ্ভাবক তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী ডেম সারাহ গিলবার্ট সাফ জানিয়ে দিয়েছেন, ‘আপাতত করোনার থাবা থেকে মুক্তি মেলার কোনও সম্ভাবনা নেই। বরং সামনে আরও অনেক মহামারী অপেক্ষা করছে। সেগুলো আরও সংক্রামক অথবা আরও প্রাণঘাতী হতে পারে।’ ওমিক্রন প্রজাতি নিয়ে তাঁর অভিমত, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়া মারণ ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণ যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তা যথেষ্টই চিন্তার বিষয়। সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ