নারকেল তেল থেকে কফির দাম বাড়িয়ে চলছে ভোগ্যপণ্য সংস্থাগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চাহিদা কমায় মুনাফায় টান পড়েছে। তাই মুনাফা বাড়াতে দাঁতের মাজন থেকে শুরু করে নারকেল তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পথে হাঁটছে ভোগ্যপণ্য সংস্থাগুলি। ডাবর থেকে নেসলে, হিন্দুস্থান লিভার থেকে মারিকো-সব সংস্থাই ক্রেতার পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। ভোগ্যপণ্যের দাম বেড়ে চলার ফলে ফেব্রুয়ারি মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি জানুয়ারির তুলনায় বেড়ে যাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

মরসুমের বদল ঘটতেই বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা খানিকটা কমেছে। সাবান, বিস্কুট এবং ভোজ্য তেল ছাড়া বাকি সব ভোগ্যপণ্যের চাহিদায় মন্দা দেখা দিয়েছে। আর তাতেই মুনাফায় টান পড়েছে এফএমসিজি সংস্থাগুলির। তাই ক্রেতাদের অন্ধকারে রেখে একাধিক ভোগ্যপণ্য সংস্থা দাম বাড়ানোর পথে হেঁটেছে।

কাপড় কাঁচার গুঁড়ো সাবান অর্থা‍ৎ ডিটারজেন্ট পাউডারের দাম বেড়েছে ২ থেকে ৪ শতাংশ। ডাবরের বহুল বিক্রিত মেসওয়াক টুথপেস্টের ২০০ গ্রামের প্যাকের দাম বেড়েছে ৮ শতাংশের মতো। মারিকোর প্যারাস্যুট নারকেল তেলের দাম বেড়েছে ১১ শতাংশের কাছাকাছি। নেসলে ইন্ডিয়া নেসক্যাফে ক্ল্যাসিক ও নেসক্যাফে গোল্ড কফির দাম ৯ শতাংশের মতো বৃদ্ধি করেছে। হিন্দুস্থান লিভারের পেপসোডেন্ট এবং কোলগেট টুথপেস্টের দাম বেড়েছে ২ থেকে ১০ শতাংশের মতো। অন্যান্য সংস্থার ভোগ্যপণ্যের দামও ১০ শতাংশের মতো বাড়ানোর পথে হেঁটেছে সংস্থাগুলি। আর আচমকা দাম বাড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন ক্রেতারা।   

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের