কাঞ্চন-শ্রীময়ীর প্রথম আইবুড়ো ভাত, রাজকীয় থালা সাজাল বন্ধুরা

কাঁসার থালায় লুচি, পাঁচরকম ভাজা, আলুর দাম, ডাব চিংড়ি, পোলাও, মাথ, ডাল, চাটনি, দই, মিষ্টির মতো সুস্বাদু একাধিক পদ ছিল। সম্পূর্ণ পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই শ্রীময়ী ও কাঞ্চন ছাদনাতলায় বসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই সব জল্পনার অবসান ঘটিয়ে আইনত বিয়ের কথা জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। গুজব প্রেমিকা তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকেই বিয়ে করেছেন তিনি। আগামী ৬ মার্চ তাঁদের সামাজিক বিয়ে অনুষ্ঠিত হবে কলকাতার একটি বিলাসবহুল রিসোর্টে। তবে বিয়ের অনুষ্ঠানে কোনও সাংবাদিকদের প্রবেশে থাকবে কড়া নিষেধাজ্ঞা, পাশাপাশি ‘নো ফটো’ পলিসিতে তাঁরা বিশ্বাসী। ইতিমধ্যেই দুই পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নিজের থেকে দ্বিগুণ বয়সী পাত্রকে বিয়ে করছেন শ্রীময়ী, না তাতে কে কী বলল, তা একেবারেই আসে যায়না শ্রীময়ীর। সম্প্রতি আবার প্রথম আইবুড়ো ভাত খেলেন কাঞ্চন ও শ্রীময়ী। শহরের এক রেস্তরাঁয় শ্রীময়ী ও কাঞ্চনের বন্ধুরা তাঁদের আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন। সেখানে কবজি ডুবিয়ে খেলেন শ্রীময়ী ও কাঞ্চন।

বন্ধুদের দেওয়া আইবুড়ো ভাতের ছবি নিজেই পোস্ট করেছেন শ্রীময়ী। সঙ্গে বন্ধুদের ভালোবাসার কথাও জানালেন অভিনেত্রী। এদিন কাঞ্চন ও শ্রীময়ীর আইবুড়ো ভাতে ছিল রাজকীয় থালি। কাঁসার থালায় লুচি, পাঁচরকম ভাজা, আলুর দাম, ডাব চিংড়ি, পোলাও, মাথ, ডাল, চাটনি, দই, মিষ্টির মতো সুস্বাদু একাধিক পদ ছিল। সম্পূর্ণ পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই শ্রীময়ী ও কাঞ্চন ছাদনাতলায় বসছেন। তবে তাঁরা বিয়ে ও রিসেপশন একদিনেই সারবেন। ইন্ডাস্ট্রির একাধিক তারকা তাদের বিয়েতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি তাঁদের প্রেমের বিষয়টা প্রথম সামনে আনলেও তখন কিছুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দেননি কাঞ্চন-শ্রীময়ী। তাঁরা সবসময় নিজেদের ভাই-বোন বলে পরিচয় দিয়েছিলেন। কাঞ্চনক দাদা, গুরু বলেই শ্রদ্ধা করেন শ্রীময়ী, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে পিঙ্কির বরাবরই দাবি ছিল যে, কাঞ্চনের সঙ্গে তাঁর বিয়ে ৯ বছর হলেও ২০ দিনও তাঁর সঙ্গে সংসার করেননি কাঞ্চন। একমাত্র ছেলের দায়িত্বও নেয়নি কখনও সে। কার্যত ডিভোর্সের পথে হাঁটেন কাঞ্চন-পিঙ্কি। অবশেষে জানুয়ারি মাসে ডিভোর্স হয়ে যায় তাঁদের। আর বিচ্ছেদ হওয়ার ৩৫ দিনের মাথাতেই আইনত বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের আইনী বিয়ের ছবিগুলি এখন ভাইরাল।

 

এদিন দুজনা লাল পোশাকে সেজেছিলেন। শ্রীময়ীর পরনে ছিল লাল শাড়ি এবং কাঞ্চন সেজেছিলেন লাল কুর্তা-পাঞ্জাবীতে। দুজনের আইনত স্বামী-স্ত্রী হওয়ার খাতা-কলমে সাইন, একে অপরকে আদর করার সবরকম ছবিই এখন নেটপাড়ায় ভাইরাল। গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্‌ ডে’-র দিন আইনি মতে বিয়ে করেছেন তাঁরা। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে, ফুলের তোড়া, মালাজোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন কাঞ্চন। এরপর বিধায়ক হাঁটু মুড়ে বসে গোলাপ হাতে শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের