মহিলা পুলিশকর্তার মাথার ওড়না ঠিক করে দিলেন নওয়াজকন্যা, শুরু বিতর্ক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীনতার ৭৭ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন  নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ।  আর নতুন দায়িত্ব পেয়েই মরিয়ম পাঞ্জাব প্রদেশের নিরাপত্তাবিষয়ক কার্যালয় পরিদর্শনে যান । সেখানে গিয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের কাজকর্ম খতিয়ে দেখেন। সেইসময় মরিয়ম একজন মহিলা পুলিশ কর্মকর্তার পাশে গিয়ে দাঁড়ান। আর দেখেন তিনি কি কাজ করছেন। হঠাৎ কাজ করতে করতে ওই পুলিশ কর্মকর্তার মাথার ওড়নাটা সরে যায়। আর তা দেখেই মরিয়ম ওই কর্মকর্তার মাথার ওড়না ঠিক করে দেন।

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ মরিয়মের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন । আবার কেউ কটাক্ষ করেছেন। যেমন- সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘মরিয়মের এই ওড়না ঠিক করে দেওয়া ঠিক হয়নি।‘ অন্যদিকে কেউ লিখেছেন,’মরিয়ম ঠিক কাজ করেছেন।‘  তবে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বর্তমানে  পাঞ্জাব প্রদেশের জনসংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লক্ষ। যাঁদের দায়িত্ব কাঁধে মরিয়ম। ইতিমধ্যেই তিনি পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। তাতে বলেছেন, সরকার ও দলীয় পর্যায়ে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পেয়েছে পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন পায় পিটিআই।    

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের