গ্রেফতারির হুঁশিয়ারি উপেক্ষা করে নাভালনির শেষকৃত্যে সামিল হাজারো জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রুশ প্রশাসনের গ্রেফতারির হুঁশিয়ারিকে উপেক্ষা করেই অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যে সামিল হলেন কয়েক হাজার অনুরাগী। শুক্রবার মস্কোর অদূরে মারিয়ানোতে একটি গির্জায় প্রথমে নিয়ে যাওয়া হয় রুশ প্রেসিডেন্টের কট্টর সমালোচকের নিথর দেহ। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন প্রয়াত নেতার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। সেখান থেকে নাভালনির মোস্কভা নদীর তীরে অবস্থিত বোরিসিভো সমাধি ক্ষেত্রে। সেখানেই চোখের জলে সমাহিত করা হয় রাশিয়ার অন্যতম প্রতিবাদী নেতাকে।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক পেনাল কলোনিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় রুশ প্রেসিডেন্ট অ্যালেক্সি নাভালনির। জেল কর্তৃপক্ষের দাবি ছিল, ওইদিন সকালে হাঁটতে গিয়ে আচমকাই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাভালনির। যদিও ওই তত্ত্ব মানতে পারেননি প্রয়াত নেতার স্ত্রী ইউলিয়া নাভালনায়া-সহ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই খুন করা হয়েছে নাভালনিকে। এমনকি একই অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান।

প্রথম দিকে নাভালনির মরদেহ তাঁর মায়ের কাছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছেলের শেষকৃত্য করার জন্য মৃতদেহ তাঁর হাতে তুলে দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আর্জি জানান নাভালনির মা। সেই আর্জিতে সাড়া দিয়ে মৃত্যুর ৮ দিন পর গত ২৫ ফেব্রুয়ারি নাভালনির মরদেহ তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আগামিকাল বৃহস্পতিবার প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে। কিন্তু রুশ কর্তৃপক্ষ ওই দিন নাভালনির শেষ কৃত্যে আপত্তি জানায়। শেষ পর্যন্ত ঠিক হয় শুক্রবার ১ মার্চ নাভালনির শেষকৃত্য সম্পন্ন হবে।

যদিও নাভালনির শেষকৃত্য উপলক্ষে অবৈধ জমায়েতের ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি দিয়েছিল রুশ প্রশাসন। অবৈধ জমায়েতকারীদের গ্রেফতার করা হবে বলেও ক্রেমলিনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। যদিও ওই হুমকিতে বিন্দুমাত্র দমেননি নাভালনির অনুরাগীরা। এদিন কয়েক হাজার অনুরাগী জড়ো হয়েছিলেন মারিয়ানোর গির্জা চত্বরে।

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়