ভয়াবহ দাবানলে পুড়ে ছাই টেক্সাস, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে আগুনে পুড়ে দুজনের মৃত্যু খবর সামনে এসেছে। অন্যদিকে দাবানলের প্রভাবে একের পর এক এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশেও।

জানা গিয়েছে, সোমবার বিকেল থেকেই উত্তর টেক্সাসের বিস্তীর্ণ এলাকায় দাবানল শুরু হয়। ক্রমশ আশেপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। দশ লাখ একরের বেশি জায়গা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তৃণভূমি, বাড়িঘর কোনও কিছুই আগুনের লেলিহান শিখা থেকে বাদ যায়নি। তবে বৃহস্পতিবার টেক্সাসে বরফ পড়তে শুরু করায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। ইতিমধ্যে টেক্সাসের পার্শ্ববর্তী প্রদেশ ওকলাহোমাতেও দাবানল ছড়িয়ে পড়ে। ওকলাহোমার প্রায় ২৫ হাজার একর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যে এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম কিনডে ওয়েন (৪৪)। গত মঙ্গলবার আগুনে পুড়ে যান ওয়েন। এরপর বৃহস্পতিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এছাড়াও টেক্সাসের স্টিনেটে ৮৩ বছর বয়সি আরও এক মহিলার মৃত্যু হয়েছে। বৃ্দ্ধ ওই মহিলার নাম জয়সি ব্ল্যাঙ্কেনশিপ। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। আগুনে পুড়ে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। আবহাওয়া দফতরের থেকে খবর পাওয়া যাচ্ছে, এখনও পর্যন্ত টেক্সাসবাসীর জন্য বিপদ কাটেনি। চলতি সপ্তাহের শেষের দিকে গরম হাওয়া বইতে থাকবে টেক্সাসের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে। আগামী ৩ মার্চ পর্যন্ত যা চলবে। এরফলে দাবানলের প্রভাবে আরও পরিমাণে সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দাবানল ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের তুলনায় এই বছর ৩০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে এই সব এলাকায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে