গাজায় ফের ইজরায়েলি বোমা হামলায় নিহত হামাসের কব্জায় থাকা ৭ বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে সমালোচনার মুখেও গাজায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। আর সেই হামলায় নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন হামাসের হাতে বন্দি বিভিন্ন দেশের নাগরিকরা। ফের ইজরায়েলি বোমা হামলায় ৭ বন্দির মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়ে দিয়েছে হামাস। সংগঠনের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রাম’ পোস্টে এ কথা জানিয়েছেন। যদিও কবে এবং কোথায় ওই বন্দিরা মারা গিয়েছেন তা জানাননি তিনি।

গত ৭ অক্টোবর আচমকাই তেল আভিভ-সহ ইজরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। হামলা চালানোর পাশাপাশি প্রায় ২৪০ জন ইজরায়েলি ও বিদেশি নাগরিককে অপহরণ করে নিয়ে গিয়েছিল। একাধিক মানবাধিকার সংগঠনের অনুরোধে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দিয়েছিল। পাশাপাশি হামাস ও ইজরায়েল সরকারের মধ্যে যুদ্ধবিরতি চলার সময়েও দু’পক্ষ বন্দি বিনিময় করেছিল। তবে ওই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় হামাসের কব্জায় থাকা সব বন্দি মুক্তি পাননি।

হামাসের হামলার বদলা নিতে গত পাঁচ মাস ধরে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। ওই হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৫ হাজারের বেশি মহিলা এবং শিশু। ইজরায়েলি হামলায় শুধু ফিলিস্তিনিরা নন, প্রাণ হারিয়েছেন হামাসের হাতে থাকা বন্দিরাও। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৭০ জন বন্দি প্রাণ হারিয়েছেন। যদিও ওই দাবি মানতে রাজি হয়নি ইজরায়েলি সেনা বাহিনী। তবে ভুল করে হামলা চালিয়ে ৩১ জন বন্দিকে হত্যা করার কথা স্বীকার করেছে আইডিএফ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে