আফগানিস্তানে তুষারপাতে ১৫ জনের মৃত্যু, আহত ৩০

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে ভারী তুষারপাত। গত তিন দিনে তুষারপাতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। এখনও বেশ কয়েক জনের খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। লাগাতার তুষারপাতে বন্দি হয়ে পড়েছেন কথয়েক লক্ষ মানুষ।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, গত কয়েকদিন ধরে সলং গিরিপথ এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত, বামিয়ান, বালখ, ফারিয়াব প্রদেশে ভারী তুষারপাত চলছে। ওই তুষারপাতের ফলে স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। বরফ জমে অধিকাংশ রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। যানবাহনও চলছে না। দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে। ফলে চরম দুর্বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদিরের কথায়, ‘অনেক রাস্তা অবরুদ্ধ, যান চলাচল নেই বললেই চলে। প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। ভেড়াগুলো ক্ষুধার্ত। এ অবস্থায় সরকারের উচিত সাহায্য করা।’ চরম দুবস্থার মধ্যে দিন কাটানো সত্বেও প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য না মেলায় রাগে ফুঁসছেন বাসিন্দারা।  

ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এসমতুল্লাহ মুরাদি জানিয়েছেন, ‘ভারী তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ হয়ে পড়া এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। তুষারপাতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে