লোকসভা ভোটের জন্য ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শনিবার সন্ধ্যায় দলের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। উত্তরপ্রদেশের বারাণসী থেকেই লড়ছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়ছেন গুজরাতের গান্ধিনগর থেকে।

গত ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির ছিলেন। রাত আটটায় শুরু হয়েছিল বৈঠক। চলে ভোর চারটে পর্যন্ত। সূত্রের খবর, বৈঠকে ১৭ রাজ্যের ১৯৫টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ৬ মার্চ ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। ওই বৈঠকেও শতাধিক আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার কথা।

এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর। তার কয়েক ঘন্টার মধ্যে ভোটে না লড়ার কথা জানিয়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার ছেলে তথা ঝাড়খণ্ডের হাজারিবাগের সাংসদ জয়ন্ত সিনহা। 

সাংবাদিক সম্মেলনে  বিনোদ তাওড়ে জানান, প্রথম দফার প্রার্থী তালিকায় ওবিসি সম্প্রদায়ের ৫৭ জন, তফসিলি জাতির  ২৭ জন এবং তফসিলি উপজাতির ১৮ জন রয়েছেন। ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ফের প্রার্থী করা হয়েছে।  প্রার্থী তালিকায় রয়েছে প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের নাম। তিনি নয়া দিল্লি আসন থেকে লড়ছেন। গোড্ডা থেকে ফের টিকিট পেয়েছেন গুন্ডামিতে অভিযুক্ত নিশিকান্ত দুবেকে। কেরল থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনিকে।

প্রথম দফায় উত্তরপ্রদেশের ৫১, পশ্চিমবঙ্গের ২০, মধ্যপ্রদেশের ২৪, গুজরাতের ১৫, রাজস্থানের ১৫, কেরলের ১২, তেলঙ্গানার ৯, অসমের ১১, ঝাড়খণ্ডের ১১, ছত্তিশগড়ের ১১, দিল্লির ৫, উত্তরাখণ্ডের তিন, জম্মু-কাশ্মীরের দুই, অরুণাচল প্রদেশের ২, গোয়া, ত্রিপুরা, আন্দামান ও দমন দিউয়ের একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।   

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার