দু’বার ভিসার আবেদন করেও মেলেনি, ভারতে আসতে পারছেন না বাঁধন

অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখনও সেখানে পৌঁছতে পারেননি আজমেরী হক বাঁধন। গতকাল পর্যন্তও তিনি ভিসা পাননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কর্মসূত্রের জন্যে এপার-ওপার উভয় বাংলার তারকাদেরই বছরের বিভিন্ন সময়ে দু-দেশেই যাতায়াত করতে হয়। টলিউড ইন্ডাস্ট্রিতেও ভরপুর রাজত্ব ঢালিউড তারকাদের। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ভারতীয় বিনোদন মহলেও কয়েক বছর ধরে কাজ করছেন। বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন তিনি। তাঁকে শেষবার অভিনেত্রী তব্বুর সঙ্গে ‘খুফিয়া’ নামক একটি হিন্দি ছবিতে দেখা গিয়েছিল। তাঁর অভিনয় বেশ প্রশংসনীয়। যাই হোক, এত বড় অভিনেত্রী হয়েও ভারতে যাওয়ার জন্যে ভিসা পাচ্ছেন না বাঁধন। কিন্তু কেন?

সূত্রের মতে, অভিনেত্রী ‘খুফিয়া’ ছবির কাজ সেরে বাংলাদেশে ফিরে যাওয়ার পর দুবার ভারতীয় ভিসার জন্যে আবেদন করেছিলে, কিন্তু পাননি। সম্প্রতি বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়া সিনেমা কম্পিটিশন বিভাগের পাঁচ জুরির মধ্যে একজন হওয়ার আমন্ত্রন পেয়েছেন বাঁধন। যার চেয়ারপারসন রুশ শিক্ষাবিদ নিনা কোচলেইভা। অন্য জুরিদের মধ্যে আরও আছেন, ভারতীয় সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র পরিচালক এন এস শংকর, স্পেনের চলচ্চিত্র সমালোচক রোশানা জি আলোনসো এবং যুক্তরাজ্যের নির্মাতা ক্যারি রাজন্দর সাহনি। এই উৎসবে ১৫টি বিভাগে ৫০টির বেশি দেশের ২০০ টি সিনেমা দেখানো হবে। সেখান থেকেই সেরা ছবি বাছাইয়ে নিজের মতামত দেবেন বাঁধন। কিন্তু সেই স্বপ্ন পূরণে বাঁধ সাধছে ভিসা।

সূত্রের খবর, ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল জুরি হওয়ার ডাক আজমেরী হক বাঁধন। কিন্তু সেই অনুষ্ঠানে যাওয়ার জন্যে এখনও ভারতের ভিসা পাননি অভিনেত্রী। অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখনও সেখানে পৌঁছতে পারেননি আজমেরী হক বাঁধন। গতকাল পর্যন্তও তিনি ভিসা পাননি তিনি। আদেউ কী তিনি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। এই বিষয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে আমন্ত্রণ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের। ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু পাচ্ছেন না। আয়োজকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রাখছে। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার