পুরভোট: বিজেপিতে ফের বিদ্রোহ! দলীয় প্রার্থীর দায়িত্ব নিতে নারাজ সহ-সভাপতি

বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই বেশ কয়েকটি ওয়ার্ডে বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে ৮৬ নম্বর ওয়ার্ড নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই বেশ কয়েকটি ওয়ার্ডে বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে ৮৬ নম্বর ওয়ার্ড নিয়ে। কারণ এই ওয়ার্ডেই বিদায়ী কাউন্সিলর ছিলেন বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস। যিনি সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। ফলে ওই ওয়ার্ডে তাঁর স্বামীকেই টিকিট দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ৮৬ নম্বরে রাজর্ষি লাহিড়ীকে টিকিট দিয়েছে বঙ্গ বিজেপি। যা নিয়ে প্রথমে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়। এবার তাঁরই দেখানো পথে হাঁটলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠক। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে দলের তরফে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েও সরাসরি প্রত্যাখ্যান করলেন তিনি। ফলে পুরভোটের মুখে আরও একবার বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল।

যত কাণ্ড ৮৬ নম্বর ওয়ার্ডেই। বিদায়ী কাউন্সিলর তথা প্রয়াত বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাসের স্বামী টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছেন। তাঁকে সমর্থন করে এবং তাঁর হয়েই প্রচার করার বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়। এবার রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বর্ষিয়ান বিজেপি নেতা রাজকমল পাঠকও। তিনিও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছেন, আমার কাছে দলের কল সেন্টার থেকে ফোন এসেছিল। আমাকে ৮৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিতে বলা হয়। আমি প্রত্যাখ্যান করেছি। আমি দায়িত্ব নিলে আমার রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের বিরোধিতা করতাম। তাছাড়া আমি ৩১ বছর ধরে বিজেপি করছি। প্রার্থী নির্বাচনে মত নেওয়া হয়নি। দলবদল করিনি বলে বোধ হয় অভিজ্ঞতার অভাব রয়েছে।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু