চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপসকে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ অশোকের

নিজস্ব প্রতিনিধি : বরাহনগরের বিধায়ক তাপস রায়কে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পরামর্শ দিলেন তাঁর রাজনৈতিক গুরু বজবজের বিধায়ক অশোক দেব। তাঁর মতে, রাজনীতিতে অনেক না পাওয়া থাকে। অভিমান থাকে। এখনই কোনও চরম সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

সম্প্রতি বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দেন। বুধবার তাঁকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাপসের এই আচমকা ইস্তফার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তাঁর রাজনৈতিক গুরু অশোক দেব। এদিন অশোকবাবু জানিয়েছেন, ‘আমি তাপসকে অনেক ছোটবেলা থেকে দেখেছি। ওর লড়াকু মেজাজের সঙ্গে আমি পরিচিত। সেই লড়াকু মেজাজ এখনও ওর মধ্যে রয়েছে। বাংলার রাজনীতিকে এখনও তাপসের অনেককিছু দেওয়ার আছে। তাই আমি ওঁকে বলব, নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।‘

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তাপস রায়। এরপর ২০০১ সালে তৃণমূলে যোগ দেন তিনি। তাপস যখন তৃণমূলে যোগ দেন, ঠিক তখনই তৃণমূলে যোগ দিয়েছিলেন অশোক দেব। ২০০১ সালে অশোক দেব বজবজ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হলেও তাপসের নির্বাচনী কেন্দ্রের বদল হয়। তাপসকে বিদ্যাসাগর কেন্দ্র থেকে সরিয়ে বড়বাজার কেন্দ্রে প্রার্থী করা হয়। তখনও বড়বাজার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তাপস। তবে ২০০৬ সালে অশোকবাবু নিজের বজবজ কেন্দ্রটি ধরে রাখতে পারলেও বড়বাজার কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তাপস। এরপর ২০১১ সালে পুনর্বিন্যাসের পর কলকাতায় বিধানসভার আসন সংখ্যা যখন ২২ থেকে কমে ১১-তে এসে দাঁড়ায় তখন তাপসকে বরাহনগর বিধানসভা কেন্দ্রে পাঠান মমতা। সেখানেও ২০১১, ২০১৬ ও ২০২১ সালে জয়লাভ করেন তাপস।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ