জিম করবেট পার্কের কোর জোনে সাফারি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের  জিম করবেট ন্যাশনাল পার্কের গাছ কাটা এবং সাফারি নিয়ে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট। এদিন উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত এবং ডিএফও কিষাণ চাঁদকে কড়া ভর্ৎসনা করল শীর্ষ আদালত। জিম করবেট টাইগার রিজার্ভে দুর্নীতি এবং হাজার হাজার গাছ কাটা  নিয়ে দায়ের হয়েছিল মামলা। বুধবার এই মামলার শুনানিতেই নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে পরিবেশকর্মী তথা আইনজীবী গৌরব বনসলের আবেদনের শুনানি  হয়। উত্তরাখণ্ডের  জিম করবেট ন্যাশনাল পার্কে নিয়ে শীর্ষ আদালত জানিয়েছেন, বর্তমানে বাঘ শিকার অনেকটাই কমেছে। কিন্তু কোর এলাকায় করা যাবে না বাঘ সাফারি। তবে বাফার জোনে বাঘ সাফারি করা গেলেও তাঁর জন্য থাকবে বেশ কিছু নির্দেশিকা।  

অন্যদিকে শীর্ষ আদালত  উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত এবং ডিএফও কিষাণ চাঁদ জিম করবেট টাইগার রিজার্ভের হাজার হাজার গাছ কাটার অনুমতি দেওয়ার জন্য তিরস্কার করেছে । ইতিমধ্যেই  এই মামলাটি সিবিআই হাতে হস্তান্তরিত করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৩ মাসের মধ্যে সিবিআই হাতে সকল নথি জমা দেওয়ার জন্য জিম করবেট ন্যাশনাল পার্কে নির্দেশ দেওয়া হয়েছে।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস