বিয়ের বাজারে রেকর্ড গড়ল সোনার দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলেছে বিয়ের মরশুম। এই আবহেই রেকর্ড হারে বাড়ল সোনার দাম। তাতেই কপালে ভাঁজ পড়ছে মধ্যবিত্তদের। পরিসংখ্যানে দেখা গেছে, গত ৭ দিনে সোনার দামের  দিকে তাকালে লক্ষ্য করা যায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোনার দাম। একবার  দাম কমলে তারপরই চরম হারে বেড়েছে সোনার দাম।  

মঙ্গলবার সোনার দাম মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৪১ ডলারে উঠে যায়।  এরপর তা আবার ২ হাজার ১৩০ ডলারে নেমে আসে। যারফলে বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছুঁয়েছে ৬৬ হাজার ৪৭০ টাকায়।  অন্যদিকে  ২২  ক্যারেট সোনার দাম রয়েছে ৫৯,৭০০ টাকা ও ১৮  ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮৮৪০  টাকা। তবে সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। সর্বশেষ রুপার দাম  বেড়েছে ২৩. ৯৪ ডলার। যা ২৮ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ।

বর্তমানে এশিয়ার বাজারে সোনার চাহিদা বেশি। সেই কারণেই বাড়ছে দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২,১১০ ডলার। যা আগের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। তবে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ রিজার্ভ হিসেবে সোনা কিনছে। গত আট মাসে তারা যত সোনা বিক্রি করেছে, তার চেয়ে বেশি পরিমাণে কিনেছে।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার