১৩ মার্চের আগে বকেয়া কাজ শেষের নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘প্রভু’ নরেন্দ্র মোদির সবুজ সঙ্কেত পেলে আগামী ১৩ মার্চের পরেই দেশজুড়ে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর ভোট নির্ঘন্ট ঘোষণার পরে থমকে যাবে বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক প্রকল্পের কর্মকাণ্ড। তাই আগামী ১৩ মার্চের আগেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বকেয়া কাজ শেষের জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠকে রাজ্যের দমকল দফতরে ৬০০ এবং পুলিশে প্রায় ১৩০০-নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে কলকাতা পুলিশেই ৩৫০-র বেশি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। যেহেতু ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার একাংশের আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ায় কলকাতা পুলিশের উপরে চাপ বেড়েছে। কর্মী সঙ্কট তৈরি হয়েছে। যে কারণেই বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে সতীর্থ মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৩ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে রাজ্য সরকার। ফলে ওই সময়ের আগেই বিভিন্ন প্রকল্পের বকেয়া কাজ মিটিয়ে ফেলুন। কোনও কাজ ফেলে রাখবেন না।’

এদিন সকালেই রাজ্যের আশা ও অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়কদের জন্য বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ‘আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা এবং অঙ্গনওয়ারি সহায়কদের ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। আগামী এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতন চালু হবে।’ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিভিন্ন জেলায় খুশিতে মেতে ওঠেন আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির