নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০ বছরের সাজা ঘোষণা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: এক নাবালিকাকে ধর্ষনের ঘটনায় আদালত কুড়ি বছরের সাজা ঘোষণা করল। একই সঙ্গে ধর্ষনের শিকার নাবালিকার পরিবারকে তিনলক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এক বছরের মধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত পক্রিয়া শেষ করে দ্রুততার সাথে চার্জশিট জমা দেয় আদালতে। ঘটনায় সাক্ষীদের আদালতে সাক্ষ গ্রহন যাতে সুরক্ষিত ও নির্বিঘ্নে হয় তা সুনিশ্চিত করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলপাহাড়ি থানার(Belpahari P.S.) একটি গ্রামের বছর বারোর নাবালিকা গ্রামের পাশে মাটি কাটার কাজ দেখে ফিরছিল।১৯.০২.২০২৩ তারিখ। তার সাথে একটি ছোট বাচ্চাও ছিল।

বাড়ি ফেরার পথে গ্রামের মঙ্গল বাস্কে নামে এক যুবক তাদের পথ আটকায় এবং নাবালিকার সাথে থাকা বাচ্চটিকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়,।এরপর সে নাবালিকা মেয়েটিকে জঙ্গলে(Forest) নিয়ে গিয়ে ধর্ষন করে।মেয়েটি বাড়িতে গিয়ে পুরো ঘটনার কথা বলে। পরিবারের পক্ষ থেকে ২১.০২ ২৩ তারিখ বেলপাহাড়ি থানায় মঙ্গলের বিরুদ্ধে পকসো ধরায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। ওই দিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ২৮.০২.২০২৩ তারিখ পুলিশ চার্জশিট দাখিল করে আদালতে।২৪.০৪. ২০২৩ বিচার পক্রিয়া শুরু হয়। বুধবার স্পেশাল পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় মঙ্গল বাস্কেকে দোষী সাবস্থ করে।

দু জন চিকিৎসক, পাঁচজন পুলিশ সহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহন করে আদালত। এদিন বৃহস্পতিবার কুড়ি বছরের সাজা ঘোষণা করল ওই আদালত।পকসো আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটার শুভাশিস দ্রিবেদী বলেন ” নাবালিকাকে ধর্ষণের ঘটনায় আদালত আসামীকে কুড়ি বছরের সাজা ঘোষণা করেছেন।এরসাথে ওই নাবালিকার পরিবারকে তিনলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। “

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং