১৫ বছর বাদে ফের এনডিএ-তে ঘর ওয়াপসি বিজু জনতা দলের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তারআগেই  ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত দিয়েছে ওড়িশার ক্ষমতাসীন বিজু জনতা দল (বিজেডি)। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সরকারি বাসভবনে একটি বৈঠক ডাকে বিজেডি নেতারা। অন্যদিকে বিজেপির রাজ্য ইউনিট প্রধান মনমোহন সামাল সহ বিজেপির সমর্থকরা দিল্লিতে একটি বৈঠক ডাকে। আর সেই দুই বৈঠকে  বিজেপি ও বিজেডির মধ্যে জোট নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেডির সহ-সভাপতি তথা বিধায়ক দেবীপ্রসাদ মিশ্র জানিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে  আলোচনা হয়েছে। তবে জোট গঠনের বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি। বিজু জনতা দল ওড়িশার মানুষের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবে।  এই বৈঠকের পর বিজেডির তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে,  “বিজেডি সভাপতি এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে জোটের বিষয় নিয়ে কোন কথা উল্লেখ নেই।“

উল্লেখ্য, ১৫ বছর আগে বিজেডি  এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছিল বিজেডি। তবে জোট থেকে বেরিয়ে এলেও বরাবর বিজেপির প্রতি সুর নরমই রেখেছিল বিজেডি। শুধু তাই নয় ২০১৯ সালে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশ্বিনী বৈষ্ণবকেও সমর্থন করেছিল নবীন পট্টনায়েকের দল।

প্রসঙ্গত, ওড়িশায় ২১টি লোকসভা আসন এবং ১৪৭টি বিধানসভা আসন রয়েছে। চলতি বছর লোকসভার পাশাপাশি ওড়িশায় রয়েছে বিধানসভা নির্বাচন। । ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে ১১২টি  বিজেডি আর ২৩টি আসন রয়েছে বিজেপির  দখলে । অন্যদিকে লোকসভায় বিজেডি দখলে ১২ টি এবং ৮ টি আসন রয়েছে বিজেপি দখলে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর