রুজিরাকে নিয়ে সুপ্রিম ধাক্কা ED’র, প্রত্যাহার SLP

রুজিরাকে ঘিরে কলকাতা হাইকোর্টের এক নির্দেশকে চ্যালেঞ্জ করে SLP দাখিল করেছিল ED। কিন্তু সুপ্রিম কোর্ট সে আবেদন প্রত্যাখান করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিজেপির(BJP) বিরুদ্ধে কলকাতার রাজপথে মিছিল করছেন, সেদিনই সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের এজেন্সিরাজের। আরও বলা ভাল Enforcement Directorate বা ED’র। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের(Rujira Banerjee) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে Special Leave Petition বা SLP দাখিল করেছিল ED। রুজিরাকে ঘিরে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) এক নির্দেশকে চ্যালেঞ্জ করেই সেই SLP দাখিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই মামলায় কোনও রকম হস্তক্ষেপই করতে রাজি হল না। আর তার জেরেই ধাক্কায় বেহাল ED বাধ্য হল দেশের শীর্ষ আদালত থেকে রুজিরার বিরুদ্ধে দাখিল করা সেই SLP প্রত্যাহার করে নিতে। কার্যত এই ঘটনা বলে দিচ্ছে, বাংলার মাটিতে ভোটে জিততে না পেরে মোদি বাহিনীর একমাত্র অস্ত্র হয়ে উঠেছে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। যেনতেন প্রকারণে বিরোধীদের জব্দ করতে তা ব্যবহার করে চলেছে বিজেপি।

অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন সুপ্রিম কোর্টে Special Leave Petition বা SLP দাখিল করেছিল ED। গত বছরের ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ED তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। তদন্তের স্বার্থে Search and Seizure’র সময় কোনও লাইভ ভিডিও করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এদিন সুপ্রিম কোর্টে গিয়েছিল ED। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই চায়নি। আবেদন খারিজ করার আগে তা প্রত্যাহার করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। তবে ED’র তরফে আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করে ছিলেন, তাঁদের Special Leave Petition নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ আরও একবার হাইকোর্টে যেতে চায় ED। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের কোনও জায়গাই নেই। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন রাজু।  

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই