একই দিনে দুটি শিশুর মৃত্যু, ফের কাঠগড়ায় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার কাঠগড়ায় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। এবার একই দিনে ঘটল পর পর দুটি শিশু মৃত্যুর  ঘটনা। বৃহস্পতিবার সকালে চারমাস এবং এক বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। যা নিয়ে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত একবছরের শিশুটি  সাঁইথিয়া পুর এলাকার বাসিন্দা। অন্যদিকে সিউড়ি হুসনাবাদ এলাকায় থাকত চারমাসের শিশুটি। তিন দিন আগে একবছরের শিশুটি সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়। তবে গতকাল রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর বৃহস্পতিবার সকালে ওই শিশুটির মৃত্যু  হয়।

অন্যদিকে বিগত কয়েকদিন আগে   সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হয় চারমাসের শিশু। এদিন সকালে সেই শিশুটি মৃত্যু হয়। এই ঘটনার পরে দুই শিশুর পরিবারই চিকিৎসার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে হাসপাতালের তরফে জানান হয়েছে,’ ওই দুটি শিশু আশঙ্কাজনক অবস্থায়  আইসিউতে ভর্তি ছিল। তারা দুজনেই  এদিন সকালে প্রাণ হারান।‘

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে  অপর্যাপ্ত চিকিৎসক  এবং ওয়ার্ডগুলি অপরিচ্ছন্ন থাকা নিয়ে সরব হয়েছিলেন বীরভূমের জেলা শাসক পূর্ণেন্দু মাজি।  আগামী ১০ মার্চের মধ্যে হাসপাতালের পরিস্থিতি বদল করতে হবে বলে তিনি নির্দেশ দেন জেলা শাসক। এবার সেই নির্দেশের মাঝেই সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে একই দিনে ঘটল শিশু মৃত্যুর ঘটনা। তবে কেন তাদের মৃত্যু হল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে ফের আর একবার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই