ভোট ভেট! সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বিশেষ ‘ভেট’ দিল মোদি সরকার। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। গত ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে বর্ধিত ভাতা। অর্থা‍ৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা মার্চ মাসের বেতনের সঙ্গেই তিন মাসের বর্ধিত ভাতা পাবেন। অর্থা‍ৎ নববর্ষের আগেই সরকারি বাবুদের হাতে পৌঁছবে গোছা-গোছা টাকা। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদি সরকারের মন্ত্রী পীযূষ গোয়েল।

গত বছর পুজোর সময়ে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য চার শতাংশ ডি এ ঘোষণা করেছিল মোদি সরকার। যার ফলে কেন্দ্রের ‘বাবুমশায়রা’ ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ফের ৪ শতাংশ বাড়ার ফলে তা পৌঁছচ্ছে ৫০ শতাংশে। আর তার ফলে কার্যত পোয়াবারো কেন্দ্রের সরকারি কর্মীদের। কেননা, মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছনোর ফলে বাড়ি ভাড়া ভাতা (HRA), শিশু শিক্ষা ভাতা এবং পরিবহন ভাতাও বৃদ্ধি পাবে। মোদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে উপকৃত হবেন   ৪৮.৬৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী।

শুধু সরকারি কর্মচারিদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ারই সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার। লোকসভা ভোটে গরিব মহিলাদের ভোট পাওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্পে সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকির সিদ্ধান্তের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী বছরের অর্থা‍ৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই সুবিধা মিলবে। এর ফলে সরকারি কোষাগার থেকে বছরে বাড়তি ১২ হাজার কোটি টাকা খরচ হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২