হাতছাড়া ভারতের, ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা

লেবাননের ইয়াসমিনা জায়তুন হয়েছেন প্রথম রানার আপ। 'মিস ওয়ার্ল্ড ২০২৪' বিজয়ী, ক্রিস্টিনা পিসজকোভা ব্যক্তিগত জীবনে একজন ছাত্রী, সমাজসেবি এবং আন্তর্জাতিক মডেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটুর জন্যে হাত ফসকে গেল ভারতের। চলতি বছর ভারতেই বসেছিল বিশ্বমানের বিউটি কনটেস্ট ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসর। তাও আবার প্রায় ২৮ বছর পর। গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিউ দিল্লিতে শুরু হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা। শেষ হল গতকাল শনিবার ৯ মার্চ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার পরেও ভারত থেকে কেউ জিততে পারল না ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’-এর মুকুট। টপ ৪ এ আসতে গিয়েই ছিটকে যায় সিনি শেট্টি। মাত্র ২২ বছর বয়সী সিনি ২০২২ সালে ‘মিস ইন্ডিয়া’ হয়েছিলেন। সেই সূত্র ধরেই ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রায় ১১১ টি দেশের ১৪০ জন প্রতিযোগী এ বছর অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। টপ ৫-এও পৌঁছেছিলেন ভারতীয় সুন্দরী সিনি শেট্টি।

কিন্তু শেষ পর্যন্ত আর বিজয়ীর মুকুট জেতা হল না তাঁর। টপ ৪ থেকেই ছিকটে গেলেন। আর সবাইকে হারিয়ে ৭১ তম ‘মিস ইন্ডিয়া’র মুকুট জিতে নিলেন Czech Republic-এর ক্রিস্টিনা পিসজকভ। গতকাল মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতার আসর। সেখানেই সকলকে হারিয়ে বিজয়ী হলেন Czech Republic-এর ২৪ বছর বয়সী Krystyna Pyszkova। এদিন বিজয়ীকে উত্তরসূরী মুকুট পরালেন গত বছরের বিজয়ী, মিস ওয়ার্ল্ড ২০২২ পোল্যান্ডের ক্যারোলিনা বিলাভস্কা। লেবাননের ইয়াসমিনা জায়তুন হয়েছেন প্রথম রানার আপ। ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী, ক্রিস্টিনা পিসজকোভা ব্যক্তিগত জীবনে একজন ছাত্রী, সমাজসেবি এবং আন্তর্জাতিক মডেল।

এছাড়াও তিনি একইসঙ্গে একজন আইন এবং ব্যবসায়িক ডিগ্রি অর্জনের জন্যে অধ্যয়ন করছেন। শুধু তাই নয়, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটি বিবৃতি অনুযায়ী, ক্রিস্টিনার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল তানজানিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ইংরেজি স্কুল খোলা। যেখানে তিনি স্বেচ্ছাসেবিকা হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও সঙ্গীতের প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে। ট্রান্সভার্স বাঁশি এবং বেহালা বাজাতে পারেন তিনি। এ বছর মিস ওয়ার্ল্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে হোস্ট করেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। এছাড়াও প্রতিযোগিতার বিচারক ছিলেন, কৃতি শ্যানন, মানুশি চিল্লার, পূজা হেগড়ে, হরভজন সিং, রজত শর্মা, আম্রুতা ফড়নবিস, বিনীত জৈন, জুলিয়া মোর্লে সিবিই, এবং জামিল সাইদি-সহ বলিউডের একাধিক খ্যাতনামা মুখ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে