কালিয়াচকে দিন দুপুরে ব্যাটারি বিস্ফোরণে আহত দুই বালক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগে বিস্ফোরণে কাঁপলো মালদার কালিয়াচক। ঘটনায় আহত ২ বালক। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তা এখনো স্পষ্ট নয়। পরিবারের দাবি ব্যাটারি নিয়ে খেলা করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মালদার কালিয়াচকের(Kaliyachak) বালিয়াডাঙ্গা আনসারি পাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে ।বিস্ফোরণে জখম হয় দুই বালক। আহত বালকরা চিকিৎসাধীন হাসপাতালে। জানা গেছে, রবিবার দুপুর নাগাদ হঠাৎ করে কালিয়াচকের বালিয়াডাঙ্গা আনসারি পাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেই বিস্ফোরণে দুই বালক গুরুতরভাবে জখম হয়। পরিবারের লোকজনেরা জখম বালকদের উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় পরিবারবর্গ দাবী করেন, জখম বালকরা ব‍্যাটারি নিয়ে খেলছিল। তারা সাইকেলে ব্যাটারি(Battery) লাগিয়ে আলো জ্বালানোর চেষ্টা করছিল। ওই সময় আচমকা ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। সেহ কারণেই তারা জখম হয়। এদিকে এই ঘটনার পরপরই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ব্যাটারি থেকে বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

ব্যাটারি দিয়ে বাল্ব জ্বালানো সহ বিভিন্ন কারসাজি দেখাতে গিয়ে ব্যাটারি বিস্ফোরণ হয়ে আহত হয় ২ বালক বলে দাবি আত্মীয়দের। ঘটনাটি ঘটে কালিয়াচকের বালিয়াডাঙ্গা (Baliyadanga)আনসারি পাড়ায়। আহতদের নাম নাসিম আখতার বয়স ১২ বছর, নুর আলাম বয়স ১০ বছর ও আনিস মোমিন বয়স পাঁচ বছর। দুর্ঘটনা ঘটার পর তড়িঘড়ি করে তিনজনকে নিয়ে যাওয়া হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসার পর আনিস মোমিনকে ছেড়ে দেওয়া হয় এবং দুজনকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital)। বর্তমানে আহত দুই বালক চিকিৎসাধীন হাসপাতালে। ব্যাটারি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনা স্তরে ছুটে যায় কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা ও কালিয়াচক থানার আইসি(IC) সুমন রায়চৌধুরী। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ব্যাটারি থেকে বিস্ফোরণ, নাকি অন্য কিছু তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের