নির্বাচন কমিশনার নিয়োগ আটকাতে সুপ্রিম কোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় নির্বাচন কমিশনের দুই কমিশনার নিয়োগ নিয়ে মামলা গড়াল শীর্ষ আদালতে। কেন্দ্রকে দুই কমিশনার নিয়োগ করা থেকে বিরত রাখার আর্জি জানিয়ে সোমবার শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন মধ্যপ্রদেশের  কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। ২০২৩ সালে শীর্ষ আদালতের দেওয়া রায়ের কথা উল্লেখ করেই নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রকে কোনও পদক্ষেপ না নেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে কবে ওই মামলার শুনানি হবে তা জানা যায়নি।

উল্লেখ্য, গত শনিবারই লোকসভা ভোটের মুখে আচমকা ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তার আগে ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন আর এক নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। ফলে নির্বাচন কমিশনে দুই কমিশনার পদ শূন্য রয়েছে। শুধুমাত্র রয়ে গিয়েছেন ‘বিজেপি বান্ধব’ প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞাপনে শিশুদের ব্যবহার, রাহুল গান্ধিকে সতর্ক করে দেওয়া এবং পশ্চিমবঙ্গে ভোট নজরদারির নামে ইডি-সহ কেন্দ্রীয় সংস্থাকে আসরে নামানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিরোধ চলছিল অরুণ গোয়েলের। তার জেরেই ইস্তফা দিয়েছেন তিনি।

লোকসভা ভোটের মুখে দুই কমিশনারের পদ শূন্য হওয়ায় সেখানে নিজেদের ইয়েসম্যান বসাতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। কমিশনার নিয়োগ করতে আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক বসছে। যদিও ওই কমিটির সদস্য লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, তবুও সংখ্যা গরিষ্ঠতার নিরিখে নিজেদের ইয়েসম্যান বসাতে অসুবিধা হবে না মোদি সরকারের। উল্লেখ্য, ২০২৩ সালে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কমিশনার নিয়োগ নিয়ে তিন সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল। ওই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও দেশের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতাকে রাখতে বলা হয়েছিল। যদিও ওই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে বিল পাশ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…