অস্কারের মঞ্চে সম্মান পেলেন প্রয়াত ‘আর্ট ডিরেক্টর’ নীতিন চন্দ্রকান্ত দেশাই

প্রমাণ হল, তাঁকে শুধু বলিউড নয়, মনে রেখেছে গোটা বিশ্ব। এদিকে অস্কারের মঞ্চে যেকোনও ভারতীয়র সম্মান ভারতবাসীদের জন্যে গর্বের মুহূর্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কারের মঞ্চে এবার ভারতের জয় হয়নি ঠিকই, কিন্তু অস্কারের মঞ্চে ‘In memoriam’ বিভাগে ভারতীয় হিসেবে সম্মান জানানো হল বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাইকে। যিনি গতবছর নিজের নির্মিত স্বপ্নের প্রোডাকশন হাউস কর্জাতের এনডি স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে আজও শোকাহত গোটা বলিউড। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, তিনি বাজারে কোটি কোটি টাকার দেনায় ডুবেছিলেন। পাওনাদারদের তাগাদা লেগেই থাকত। শেষে এত অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নীতীশ দেশাই। তাঁর মৃত্যু বলিউডের একটি বিরাট ক্ষত।

বলিউডের একাধিক ব্লকবাস্টার ‘হাম দিল দে চুকে সনম’, লাগান, এবং দেবদাসের মতো একাধিক চলচ্চিত্রে তিনি তাঁর অসাধারণ শৈল্পিক সত্ত্বা দেখিয়েছেন। এছাড়াও তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যেমন সঞ্জয় লীলা বনসালি, আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি-সহ একাধিক পরিচালকের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এহেন প্রতিভার জন্যে তিনি কয়েকবার জাতীয় পুরস্কারও জিতেছেন। দেনায় ডুব দিয়ে মাত্র ৫৭ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর, ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সেলিব্রিটি, যেমন পরিণীতি চোপড়া , রীতেশ দেশমুখ, নীল নীতিন মুকেশ, হেমা মালিনী এবং অন্যান্যরা শোক প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় দেশাইকে শ্রদ্ধা জানিয়েছেন। এবার তিনি অস্কারের মঞ্চে বিশেষ সম্মানে ভূষিত হলেন। প্রমাণ হল, তাঁকে শুধু বলিউড নয়, মনে রেখেছে গোটা বিশ্ব। এদিকে অস্কারের মঞ্চে যেকোনও ভারতীয়র সম্মান ভারতবাসীদের জন্যে গর্বের মুহূর্ত। ১০ মার্চ লস অ্যাঞ্জেলেসের হলিউডের মর্যাদাপূর্ণ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৬ তম আকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

সেখানেই নীতিন চন্দ্রকান্ত দেশাইকে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানো হয়। এবং বিনোদন দুনিয়ায় তাঁর অনবদ্য অবদানের জন্যে তাঁকে প্রতিভাবান ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দেওয়া হয়। আকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMAS) দ্বারা উপস্থাপিত ৯৬ তম আকাডেমি অ্যাওয়ার্ডের একটি ঐতিহ্যগুলির মধ্যে একটি হল ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট, যেখানে পর্দার আড়ালে থেকে প্রিয় তারকা এবং প্রতিভাবান ব্যক্তিদের শ্রদ্ধা জানানো হয়, যারা গত বছরে মারা গিয়েছেন। এ বছর সম্মানিত ব্যক্তিদের মধ্যে ছিলেন নীতিন চন্দ্রকান্ত দেশাইও, যার ছবি অস্কার ২০২৪ অনুষ্ঠানে বিশিষ্টভাবে প্রদর্শিত হয়েছিল। এছাড়াও এই বিভাগে মাইকেল গ্যাম্বন, আন্দ্রে ব্রাগার, ম্যাথিউ পেরি, টিনা টার্নার, টম উইলকিনসন, পল রুবেনস, রিচার্ড লুইস, অ্যালান মার্কিন-সহ আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়েছে, যাঁরা বিনোদন শিল্পে একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে