রাজস্থানের ভেঙে পড়ল বায়ু সেনার বিমান ‘তেজস’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের জয়সলমীরে ছাত্র হোস্টেলের কাছে ভেঙে পড়ল বায়ু সেনার বিমান  তেজস।  তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়  একজন  পাইলট নিরাপদে বেরিয়ে এলেও, সঠিক সময়ে প্যারাশুট না খোলার কারণে অপর পাইলটের চোট আঘাত লেগেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ ।

বিমান বাহিনীর তরফে জানান হয়েছে, তেজস যুদ্ধবিমানটি প্রশিক্ষণ চলাকালীন সময় দুর্ঘটনার কবলে পড়ে।  পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।  দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কাছেই দাঁড়িয়ে ছিলাম। আচমকাই দেখি বিমানটি বিকট শব্দে  ভেঙে পড়ল।‘

উল্লেখ্য, তেজস ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান। আর  হালকা এই  যুদ্ধ বিমান তেজসকে ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ৪০ টি তেজস এমকে-১ বিমান পরিচালনা করে।   ২০০১ সালের পর মঙ্গলবার  প্রথম দুর্ঘটনার কবলে পড়ল দেশীয় যুদ্ধবিমানটি। অন্যদিকে গত মাসের শুরুর দিকে, প্রশিক্ষণের সময় আইএএফের একটি হক যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের