ফেব্রুয়ারিতে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন উইলিয়ামসনকে পিছনে ফেলে ফেব্রুয়ারি মাসে সেরা খেলোয়াড় হয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরমেন্স করেছেন যশস্বী। এই দুরন্ত পারফরমেন্সের জেরেই ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি পেলেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ২০২৩-২৫ চলমান চক্রে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল। ফেব্রুয়ারি মাসে টানা দুটি টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ২১৯ রান করেন যশস্বী। রাজকোটে পরের টেস্টে আরও একটি ডবল সেঞ্চুরি করলেন তিনি। যশস্বীর এই দুর্ধর্ষ পারফরমেন্সের জেরেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেলেন। এই রাজকোটেই একটি ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন যশস্বী। ওয়াসিম আক্রম এক ইনিংসে ১২টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন। এবার সেই ওয়াসিম আক্রমের সঙ্গেই এক আসনে বসলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ব্যাট করে উসমান খাজাকে ছাড়িয়ে গিয়েছেন ভারতের এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে যশস্বী জয়সওয়াল ৭১২ রান করেছেন।নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার ওপেনার পাতুম নিশাঙ্কাকে পিছনে ফেলে ফেব্রুয়ারি মাসে সেরা খেলোয়াড় হয়েছেন যশস্বী।

মঙ্গলবার আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসে সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই নাম প্রকাশিত হওয়ার পরই যশস্বী জানান, ‘আইসিসির পুরস্কার জিতে খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক পুরস্কার জিতে নেব। এটাই আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ ছিল। তবে এটা সেরাদের মধ্যে একটা।‘ এদিকে সেরা অলরাউন্ডার হিসাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হয়েছেন অ্যানেবেল সাদারল্যান্ড।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক