গুজরাত উপকূলে পাকিস্তানি নৌকা থেকে বাজেয়াপ্ত ৪৮০ কোটির মাদক, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ফের গুজরাতে পাকিস্তানের এক নৌকা থেকে বিশাল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করল উপকূল রক্ষী বাহিনী ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ দল। সেই সঙ্গে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৬ পাকিস্তানিকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার উপকূল রক্ষী বাহিনীর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘পোরবন্দর থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আরব সাগরে একটি সন্দেহজনক পাকিস্তানি নৌকায় বিপুল পরিমাণ মাদক রয়েছে বলে গোপন সূত্রে খবর মেলে। ওই মাদক গুজরাত হয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন মাদক পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার ওই সন্দেহভাজন নৌকার সন্ধানে আকাশপথে বিশেষ নজরদারি চালানো হয়। পাশাপাশি উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজও ওই নৌকার সন্ধানে নামে। শেষ পর্যন্ত মাদক বোঝাই নৌকাটি শনাক্ত করা সম্ভব হয়।’

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, ‘তাড়া খেয়ে পালানোর চেষ্টা করে নৌকাটি। যদিও বেশি দূর যেতে পারেনি। তার আগেই নৌকাটিকে ঘিরে ধরা হয়। তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৮০ কোটি টাকা। নৌকায় থাকা ৬ পাকিস্তানি নাগরিককেও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই বিশাল পরিমাণ মাদক কারা পাঠিয়েছে, কোথায় যাচ্ছিল, সেই তথ্য জানার চেষ্টা চলছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক