মালদায় অনলাইনে জুয়ায় হেরে গিয়ে আত্মহত্যা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:নিজের শোয়ার ঘর থেকে নাবালক এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকায় । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অনলাইনে জুয়া খেলতে গিয়ে হেরে গিয়ে আত্মহত্যা করে ওই যুবক। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঘটনাটি সামনে আসতেই শোকের ছায়া এলাকা জুড়ে । জানা গেছে মৃত ওই কিশোরের নাম তন্ময় সরকার(১৪) সে পুরাতন মালদার(Old Malda) কালা চাঁদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া বাড়িতে রয়েছেন বাবা বিশ্বনাথ সরকার স্থানীয় একটি রাইস মিলে কাজ করেন । এছাড়াও বাড়িতে রয়েছেন মা কাকা কাকি এবং ঠাকুরমা। পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল সে ।

আর তার মৃত্যুতে ব্যাপক শোকাহত পরিবার। মৃতের কাকা রঞ্জিত সরকার তিনি বলেন, বাড়িতে প্রতিদিনের মতো যেভাবে থাকে সেভাবেই ছিল রাত্রে খাওয়ার খেয়ে ঘুমোতে চলে যায় এবং মঙ্গলবার সকালে তাকে অনেকবার ডাকাডাকি করলে সারা না মেলায় দরজা ভেঙে খুলতেই দেখেন তার ঝুলন্ত দেহ। কেউই বুঝে উঠতে পারছেন না কেন এ ধরনের ঘটনা ঘটালো তার সন্তান। অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর শত্রুঘু সিংহ বর্মা ঘটনার খবর পেয়ে ছুটে যান এবং তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বর্তমান জেনারেশন নেশাগ্রস্থ অনলাইন জুয়া এগুলো তে জড়িয়ে পড়ছে।

তাই সকলের কাছে সচেতন হওয়ার আবেদন জানান তিনি । এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার(Malda P.S.) পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। যদিও কাউন্সিলর এর বক্তব্য অনুযায়ী অসামাজিক কার্য কলাপের কিশোরের মৃত্যুর কারণ কি? উঠছে একাধিক প্রশ্ন ! ! পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের