বিনা বেতনে দায়িত্ব পালন করবেন পাক প্রেসিডেন্ট জারদারি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বেতন ছাড়াই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী দায়িত্ব পালন করবেন। দেশের  অর্থনৈতিক বিপন্নতার কারণেই তিনি বেতন নেবেন না বলে ঠিক করেছেন।  গত ১০ মার্চ  পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন  পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। 

রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি জারদারি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার রাষ্ট্রপতির বেতন তুলবেন না। দেশে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।‘ অন্যদিকে সদ্য শপথ নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।পাক স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে  লিখেছেন, ‘চ্যালেঞ্জিং সময়ে দেশের সেবা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তাই তিনি বেতন নেবেন না।‘

উল্লেখ্য , জারদারিই একমাত্র ব্যক্তি যিনি ফের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন।  এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার জারদারি ৪১১টি ইলেকটোরাল ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী ও পশতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান মেহমুদ খান আচাকজাইকে পরাজিত করেন। এরপরেই ফের আরও একবার প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হন জারদারি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে