বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়, দক্ষিণবঙ্গে জারি বজ্রপাতের সতর্কতা

হাওড়া, কলকাতা এবং এই দুই জেলা লাগোয়া দুই ২৪ পরগনা এবং হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা থাকছে। সতর্ক করল মৌসম ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের সতর্কতা জারি করে দিল দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan)। বঙ্গোপসাগরে(Bay of Bengal) বুকে সৃষ্টি হয়েছে উচ্চচাপ বলয়। আর তার জেরে দক্ষিণবঙ্গের পরিমন্ডলে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। একই সঙ্গে ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের(South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু তার থেকেও বেশি যেটা থাকছে তা হল বজ্রপাতের সম্ভাবনা। গতকাল অর্থাৎ বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে বজ্রগর্ভ মেঘ(Thunder Cloud) সৃষ্টি হয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলার কোথাও কোথাও বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতেও দেখা যায়। এমনকি পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতের জেরে ২ যুবকের মৃত্যুর খবরও মিলেছে। যদিও গতকাল সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখা যায়নি। তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সূত্রেই হাওড়া, কলকাতা এবং এই দুই জেলা লাগোয়া দুই ২৪ পরগনা এবং হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘন ঘন বজ্রপাতের(Lightning) সম্ভাবনা থাকছে।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া উচ্চ চাপ বলয়ের জন্য ছোট নাগপুর মালভূমির বুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের দিক থেকে ওই মেঘ ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি হচ্ছে। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধিও অব্যাহত আছে। ভূপৃষ্ঠের  উত্তাপ বাড়লে বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পায়। আর তাই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে। ইতিমধ্যেই শহর কলকাতার বুকে রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন আরও গরম পড়তে পারে। এদিন থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে।    

মৌসম ভবনের দাবি, এদিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। পাশাপাশি হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির মধ্যেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!