৮ বছর পর ফের রঞ্জি ট্রফি মুম্বইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৮ বছর পর ফের রঞ্জি ট্রফি জিতে নিল মুম্বই। ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারালেন অজিঙ্ক রাহানেরা। এর আগে শেষবার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। ফের আরও একবার ভারত সেরা হল পশ্চিম ভারতের এই দলটি।

ওয়াংখেড়েতে বিদর্ভের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি। মুম্বইয়ের বোলারদের দাপটে বিদর্ভের প্রথম ইনিংস ১০৫ রানে শেষ হয়ে যায়। ধবল কুলকার্নি, শামস মুলানি ও তনুশ কোটিয়ান তিনটি করে উইকেট পান। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২৪ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। টপ অর্ডারে পৃথ্বী শ ৪৬ রান করে আউট হয়ে যান। পৃথ্বী শ ছাড়ার মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানরাই দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত শর্দুল ঠাকুর ৬৯ বলে ৭৫ রান করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়।

এরপর প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে মুম্বই করে ৪১৮ রান। মুশির খান, শ্রেয়স আইয়ার ও শামস মুলানির সাহায্যে চারশো রানের গণ্ডি পার করে মুম্বই। ১৩৬ রান করেন মুশির। শ্রেয়স আইয়ার সেঞ্চুরি দোরগোড়া অর্থাৎ ৯৫ রান করে আউট হয়ে যান। শামস মুলানি ৫০ রান করে আউট হয়ে যান। বিদর্ভের সামনে ৫৩৮ রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বই। তবে এত বিশাল রান তাড়া করে জেতা সম্ভব হয়নি বিদর্ভের পক্ষে। অক্ষয় ওয়াদকার শতরান করলেও বিদর্ভের কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। মাত্র ১৩ রানের মধ্যে শেষ চার উইকেট পড়ে যায়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের