Loading live market data...
Loading active stocks...
Connecting...

পেটিএমের গ্রাহকদের জন্য সুখবর, চালু থাকছে ইউপিআই পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে আগামিকাল শুক্রবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (পিপিবিএল) পরিষেবা। তবে ওই পরিষেবা বন্ধ হলেও প্বেটিএমের ইউপিআই পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। কেননা, ইউপিআই পরিষেবা চালু রাখতে দেশের চার ব্যাঙ্কের সঙ্গে পেটিএমের হাত মেলানোর বিষয়ে সবুজসঙ্কেত দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (এনপিসিআই)। বৃহস্পতিবার এনসিপিআইয়ের তরফে জানানো হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএমের পেমেন্ট সিস্টেম প্রোভাইডার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে।

দেশে ইউপিআই পরিষেবার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ফোন পে ও গুগল পে। তার পরেই রয়েছে পেটিএম। প্রতিমাসে প্রায় ১৬০ কোটি লেনদেন করে সংস্থাটি। গত বছরের ডিসেম্বরে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপে ১৪৪.২৫ কোটি লেনদেন হয়েছিল। ওই লেনদেনে হাতবদল হয়েছিল ১৬,৫৬৯.৪৯ কোটি টাকা। ফলে সংস্থার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের কারণে যাতে বৃহ‍ৎ সংখ্যক গ্রাহকরা বিপদে না পড়েন তার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনকে (এনপিসিআই) বিশেষ নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের ডিজিটাল লেনদেন নির্বিঘ্নে চালানোর জন্য পেটিএম কীভাবে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে তা নিয়ে চিন্তাভাবনা করতে বলেছিল। গ্রাহকদের অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (পিপিবিএল) থেকে অন্য চার-পাঁচটি ব্যাঙ্কে কী ভাবে সরিয়ে নেওয়া যায় তাও খতিয়ে দেখতে বলে। সমাধানসূত্র না বের হওয়া পর্যন্ত পেটিএমের ইউপিআই পরিষেবায় নতুন কোনও গ্রাহককে যুক্ত করা যাবে না বলেও জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দেওয়ার পরেই পেটিএমের মূল সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশনের পক্ষ থেকে ইউপিআই পরিষেবা চালু রাখতে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইয়েস ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা শুরু হয়।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত