শেয়ারবাজারে ফের ‘ব্ল্যাক ফ্রাইডে’, ৪৫৪ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবেই পরিচিত। ইতিহাসে শেয়ারবাজারে সবচেয়ে বড় রক্তক্ষরণ ঘটেছে শুক্রবার। ফের একবার ‘ব্ল্যাক ফ্রাইডে’র সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনেই ৪৫৪ সূচক কমে ফের একবার ৭২ হাজারের গণ্ডিতে নেমে গেল সেনসেক্স। আর ১২৩ পয়েন্ট খুঁইয়ে ২২,০২৩.৩৫ পয়েন্টে নেমে গিয়েছে নিফটি। মূলত তথ্য প্রযুক্তি ক্ষেত্রের শেয়ারমূল্যে বড়সড় পতনের কারণেই মুখ থুবড়ে পড়েছে বাজার। শেয়ারবাজারের অস্থিরতা দেখে বিনিয়োগকারীদের সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

গতকাল বৃহস্পতিবার আগের দিনের ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। ৩৩৫ সূচক চড়েছিল সেনসেক্স। ফলে আশায় বুক বেঁধেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু এদিন সকালে আগের দিনের চেয়ে ২০০-র বেশি সূচক কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল শেয়ারবাজার। দিন ভর আর সবুজ জোনে পৌঁছতে পারেনি। এক সময়ে ৬১৩ সূচক খুঁইয়ে ৭২,৪৮৪.৮২ পয়েন্টে নেমে গিয়েছিল সেনসেক্স। যদিও সেই ধাক্কা সামলে খানিকটা উপরের দিকে চড়ে লেনদেন শেষ করে। দিনের শেষে ৪৫৩.৮৫ সূচক খুঁইয়ে ৭২,৬৪৩.৪৩ পয়েন্টে গিয়ে ঠেকে সেনসেক্স।

এদিন শেয়ারবাজারে ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ব, টাটা কনসালটেন্সি সার্ভিস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও টাইটান বাদে আর কোনও সংস্থা গ্রিন জোনে টিঁকতে পারেনি। জোর ধাক্কা খেয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, এনটিপিসি, এইচসিএল টেকনোলজিস ও লার্সেন অ্যান্ড টুব্রো। তেল ও গ্যাস ক্ষেত্রের শেয়ারদর গড়ে কমেছে ১.৯৮ শতাংশের মতো। অটো শিল্পের ইনডেক্স ধাক্কা খেয়েছে ১.৫৭ শতাংশ। এদিনই নির্বাচনী বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য প্রকাশের দায়ে সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। আর ওই তিরস্কারের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এসবিআইয়ের শেয়ারমূল্য ৮.৪০ টাকা কমেছে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি