খেয়েছেন হাল্কা খাবার, আপাতত বিশ্রামে থাকছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : আপাতত কিছুদিন বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত তিনি বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন। তবে কবে থেকে লোকসভা নির্বাচনের জন্য প্রচারে বেরোবেন, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

শুক্রবার চিকিৎসকদের পরামর্শমতো কারো সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তাঁদের সঙ্গে অবশ্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সকালে হালকা খাবারও খেয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও কিছুটা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই তৃণমূলের এক্স হ্যান্ডেলে তিনটি ছবি প্রকাশ করা হয়। সেই তিনটি ছবিতে দেখা যায়, গুরুতর জখম অবস্থায় মুখ্যমন্ত্রী বিছানায় শুয়ে রয়েছেন, তাঁর কপাল ফেটে রক্ত ঝড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জানা যায়, মুখ্যমন্ত্রীকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতাল সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই হয়েছে। বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। আগামী কয়েকদিন তাঁকে বাড়িতে বিশ্রাম নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

তবে এরইমধ্যে কীভাবে মুখ্যমন্ত্রী গুরুতর জখম হলেন, তা নিয়ে তদন্ত করছে কলকাতা পুলিশ। হাসপাতালে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তাঁর মনে হয়েছে পিছন থেকে কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যদি নিজে চান, তাহলে এই বিষয়ে পরবর্তী তদন্ত হবে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের