গ্যালারি থেকে ‘রোনাল্ডো রোনাল্ডো’ স্লোগান, কী করলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগে পর্তুগীজ তারকা রোনাল্ডো গোল করার পর গ্যালারি থেকে ভেসে এসেছিল ‘মেসি মেসি’ স্লোগান। সেইসময় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল পর্তুগীজ তারকাকে। এবার মেসি গোল করলেন। গ্যালারি থেকে ভেসে এল ‘রোনাল্ডো রোনাল্ডো’ স্লোগান। তবে মেসি কিন্তু রোনাল্ডোর মতো ব্যবহার করলেন না। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উদযাপন করলেন গোল।

কনক্যাকাফ চ্যাম্পিয়ান্স কাপে ন্যাশভিলের বিরুদ্ধে দুরন্ত গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। সুয়ারেজকে দিয়ে প্রথম গোলটি করানোর পর দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলটি করার পরই ন্যাশভিলের সমর্থকরা ‘রোনাল্ডো রোনাল্ডো’ স্লোগান দিতে থাকেন। মেসির উদ্দেশ্যে করা সেই স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। তবে এই ঘটনায় মেসি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই গোল উদযাপন করেছেন তিনি। উল্লেখ্য, ন্যাশভিলের বিরুদ্ধে এই ম্যাচটি ৩-১-এ জিতে নেয় ইন্টার মায়ামি।

এর আগে গত রবিবার সৌদি প্রো লিগে আল শাবাবের মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর আল নাসর। রুদ্ধশ্বাসকর ম্যাচে ৩-২ গোলে প্রতিপক্ষকে হারিয়ে দেয় সিআর সেভেনের দল। ম্যাচ শেষে যখন মাঠ ছাড়ছিলেন আল নাসরের ফুটবলাররা তখনই দর্শক গ্যালারি থেকে বেশ কয়েকজন দর্শক রোনাল্ডোকে লক্ষ্য করে ‘মেসি-মেসি’ জয়ধ্বনি দেয়। আর তাতেই মেজাজ হারান পর্তুগিজ তারকা ফুটবলার। দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নৈতিকতা কমিটি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক