অসুস্থ নন, সবটাই মিথ্যে! ছেলের সঙ্গে ‘ISPL’ ম্যাচ দেখতে ছুটলেন অমিতাভ

বিগ বি-র বেশ কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওতে, অমিতাভ বচ্চনকে একটি সাদা হুডি, কালো জগার এবং স্পোর্টস জুতো পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার একটু বেলার দিকে আচমকাই খবর আসে যে, গুরুতর অসুস্থ সুপারস্টার অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিনেতার ভক্তরা। যদিও এর আগে বহুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সবটাই বরাবরই গোপনে রাখতে পছন্দ করেন অমিতাভ বচ্চন। তবে গতকাল শোনা যায়, পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। ভোর ৬ টা নাগাদ তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরপরেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু অভিনেতার পরিবারের থেকে কিছুই জানা যায়নি। বরং অমিতাভের একটি সাবেক টুইট দেখেই খবরটি ভাইরাল হয়। এরপর গতকালই বিকেলে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন বলে খবরে আসে।

কিন্তু এই ঘটনার ২৪ ঘন্টা পর পুরো খবরটাই নাকি ভুয়ো, বলে জানা গিয়েছে। কারণ গতকাল ISPL-এর ফাইনালের ময়দানের ছেলেকে নিয়ে উপস্থিত থাকতে দেখা যায় বিগ বি অমিতাভ বচ্চনকে। যেখানকার একটি দল কিনেছেন বিগ বি। সেই ছবিগুলিও এখন ভাইরাল। আর তাঁকে দেখে একেবারেই মনে হচ্ছে না যে, তাঁর কোনও সার্জারি হয়েছে। অবশ্য সেলিব্রিটিদের অসুস্থতার কথা রটে যাওয়া খুব একটা আনকমন ব্যাপার নয়। মাঝে মধ্যেই এমন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গতকাল সন্ধ্যায় কিংবদন্তি অভিনেতাকে কলকাতার টাইগারদের বিরুদ্ধে আইএসপিএল (ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ) এর ফাইনাল ম্যাচে তার দল মাঝি মুম্বাইয়ের জন্য উল্লাস করতে দেখা যায়। যেটি অনুষ্ঠিত হয় পুনের দাদোজি কোন্ডাদেব স্টেডিয়ামে। বিগ বি-র বেশ কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওতে, অমিতাভ বচ্চনকে একটি সাদা হুডি, কালো জগার এবং স্পোর্টস জুতো পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

তাঁর সঙ্গে অভিষেক বচ্চনও ছিলেন। সুতরাং শুক্রবার অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টির খবরটা স্বাভাবিকভাবেই বিভ্রান্তিকর বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল অভিনেতার সঙ্গে খেলার ময়দানে যোগ দিয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারও।অমিতাভ বচ্চন ISPL-এ মাঝি মুম্বাই দলের মালিক, যেটি প্রথম টেনিস বল ক্রিকেট লীগ। উদ্বোধনী সংস্করণে ছয়টি দলের মধ্যে খেলা হয়েছে- মাঝি মুম্বাই, শ্রীনগর কে বীর, চেন্নাই সিংগামস, কলকাতার টাইগার্স, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স। লিগ শুরু হয় ৬ মার্চ। এদিকে, কাজের ফ্রন্টে, বিগ বিকে পরবর্তীতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম কালকি 2898 এডিতে দেখা যাবে। এছাড়াও তার পাইপলাইনে একটি কোর্টরুম ড্রামা ফিল্ম সেকশন 84ও রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের